নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - পরকীয়ায় বাধা দেওয়ায় মৃত্যু। উত্তরবঙ্গের ইসলামপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ পরিবারের। অভিযুক্ত স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার সকালে ইসলামপুরের রামকৃষ্ণপল্লি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় টিঙ্কু ওরফে তাপস নন্দীর দেহ। সকালে ঘরে প্রবেশ করে টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী দেখেন, ছেলের গলায় ওড়না বাঁধা অবস্থায় তিনি জানলা থেকে ঝুলছেন। ঘরে ছিলেন না তাঁর স্ত্রী সুতপা নন্দী। দ্রুত রান্নার বটি দিয়ে ওড়না কেটে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, সুতপা নন্দীর পরকীয়ার কারণে টিঙ্কুর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের অশান্তি চলছিল। মৃতের বাবা স্বপন নন্দীর দাবি, অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সুতপার, এমনকি টিঙ্কুর মোবাইল থেকেই সেই যুবককে টাকা পাঠাতেন তিনি। অশান্তি প্রায়ই চরমে পৌঁছত। এমনকি স্বামীকে মারধর করার অভিযোগও উঠছে সুতপার বিরুদ্ধে।
মৃতার মা জানান, ভোরে ছেলেকে ঘুমোতে দেখেছিলেন তিনি। পরে সকাল সাড়ে আটটার সময় ঘরে ফিরে এসে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে তার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের