নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্ধারিত সময় পেরিয়ে অবশেষে দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে তালিকা প্রকাশ হলেও তাতে স্পষ্ট তথ্য না থাকায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। কতজনের নাম যুক্ত হয়েছে বা কতজন বাদ পড়েছেন, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুক্রবার নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়। এর আগে সোমবার প্রথম অতিরিক্ত তালিকাও মাঝরাতে প্রকাশিত হয়েছিল। কিন্তু নতুন তালিকাতেও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি, ‘বিচারাধীন’ থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম তালিকায় রাখা হয়েছে এবং কতজনের নাম বাদ দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় মোট প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি ‘বিচারাধীন’ ছিল। এর মধ্যে শুক্রবার পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এখনও প্রায় ২৩ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। অন্যদিকে যাদের নাম বাদ পড়েছে, তাদের জন্য ১৯ জন বিচারপতিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হলেও সেই ট্রাইব্যুনাল কীভাবে কাজ করবে বা কোথায় আবেদন জানাতে হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের