নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তিতে ভারতের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। গত বছরের সামরিক সংঘাতের স্মৃতি টেনে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ করা হলে তার জবাব হবে অত্যন্ত বেদনাদায়ক ও সুদূরপ্রসারী। রাওয়ালপিন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে পাক সেনাপ্রধানের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে।
সূত্রের খবর, গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন টিআরএফ TRF ২৬ জন নিরস্ত্র মানুষকে হত্যা করে। এই নৃশংস হামলার জবাবে ৭ মে ভোররাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। পালটা জবাবে পাকিস্তান ভারতের জনবহুল এলাকা ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা করে।
এরপর ভারত পুনরায় প্রত্যাঘাত করে, যাতে পাকিস্তানের অন্তত ১১টি বিমানঘাঁটি তছনছ হয়ে যায়। পাশাপাশি শতাধিক জঙ্গি ও প্রায় ৪০ জন পাক সেনা নিহত হয়। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতেই সংঘর্ষবিরতি কার্যকর হয়েছিল। তবে সোমবারের বক্তৃতায় মুনির দাবি করেন, গত বছর ভারত পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে তাদের সংকল্প পরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদ ‘পূর্ণ সামরিক শক্তি’ দিয়ে তার জবাব দিয়েছিল।
ভারতের প্রতি আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে আসিম মুনির এক বিবৃতিতে জানান, ‘আমাদের শত্রুদের মনে রাখা উচিত, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো অপকর্ম চালানোর চেষ্টা করা হলে যুদ্ধের প্রভাব শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। সেই সংঘাত হবে অত্যন্ত ব্যাপক ও বিপজ্জনক। বিশেষ করে নয়াদিল্লির জন্য এর পরিণতি হবে ভয়ংকর। গত বছরের লড়াই কেবল সামরিক সংঘাত ছিল না, এটি ছিল দুটি মতাদর্শের লড়াই যেখানে শেষ পর্যন্ত মিথ্যার পরাজয় ঘটেছে। আমরা শান্তি চাই, তবে আমাদের সার্বভৌমত্বে আঘাত হানলে তার ফল হবে অত্যন্ত বেদনাদায়ক'।
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের