69047351445c9_34133877-436e-44f0-93a8-1e6b8cb16d07
অক্টোবর ৩১, ২০২৫ দুপুর ০১:৫৯ IST

পরিবারে প্রেম, পরিণতি মৃত্যু! কাকার কোপে ভাইপো খুন মালদহে

নিজস্ব প্রতিনিধি , মালদহ - প্রেমের সম্পর্ক পরিবারের মধ্যেই! আর সেই সম্পর্কই কাল হয়ে দাঁড়াল এক পরিবারের জীবনে। প্রেমঘটিত বিবাদের জেরে নিজের ভাইপোকেই হাসুয়ার কোপে নৃশংসভাবে খুন করল কাকা! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

হাসপাতাল চত্বরে চাঞ্চল্য 

সূত্রের খবর, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে। মৃতের নাম মন্টু মন্ডল (৪৩)। অভিযুক্ত কাকা ভরত মন্ডলকে গ্রামবাসীরা হাতে-নাতে ধরে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ভরত মন্ডল ভর্তি রয়েছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। পলাতক মন্টুর কাকিমা গীতা মন্ডল। পুলিশ তরফে জানানো হয়েছে, ভাজন্না গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের তিন মেয়ে ও এক ছেলে। 

মৃতের পরিবারে শোকের আবহ 

পরিবারের মধ্যেই মন্টুর এক মেয়ের সঙ্গে কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা কাকা ও ভাইজি। এই সম্পর্কের জেরেই দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল।

প্রায় ছ’মাস আগে মন্টুর মেয়ে ও ভরতের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি মেয়ে বাড়ি ফিরলেও, প্রেমিক তথা কাকার ছেলে এখনও ফেরেনি। এই নিয়েই ফের শুরু হয় তুমুল ঝামেলা। বৃহস্পতিবার সন্ধের দিকে মন্টুর বাড়ির উঠোনেই তর্কাতর্কি চরমে ওঠে। সেই সময় আচমকাই হাসুয়া নিয়ে মন্টুর উপর চড়াও হন কাকা ভরত মন্ডল। পেট, বুক ও গলায় একের পর এক কোপে গুরুতর জখম হন মন্টু।

রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন বাড়ির উঠোনে। চিৎকারে ছুটে আসেন গ্রামের মানুষ। তাঁকে দ্রুত হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। অভিযুক্ত ভরত মন্ডলকে ধরে বেধড়ক মারধর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের মা সাবিত্রী মন্ডল

মৃতের মা সাবিত্রী মন্ডল বলেন,
“ সেরকম কোনো ঝামেলা হয়নি, ধাক্কা ধাক্কি হয়েছিল সামান্য। আমার ছেলেকে পরিকল্পনা করে খুন করেছে ভরত। অনেক দিন ধরেই ওদের মধ্যে ঝামেলা চলছিল। ওরা আমার মেয়ের জীবনও নষ্ট করেছে!”

আরও পড়ুন

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের