নিজস্ব প্রতিনিধি , হুগলী - প্রেমের টান কখনও কখনও যে বিপদের দিকেও নিয়ে যায়, তার জলন্ত উদাহরণ আবারও মিলল। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ইউটিউব দেখে বোম তৈরি করেছিল এক যুবক! ভেবেছিল, বোম ফাটার শব্দে প্রেমিকা বাইরে বেরিয়ে এলে কথা বলা যাবে। কিন্তু সেই ‘প্রেমের পরিকল্পনা’ শেষমেশ গিয়ে ঠেকল পুলিশের জালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর ছট পুজোর রাতে বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের মালির বাগান খামারডাঙা এলাকায়। এক বাড়ির দেওয়ালে বোমা ছোঁড়া হয়, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা, ভেঙে যায় জানালার কাঁচ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বাইকযোগে পালিয়ে যাওয়া চার যুবকের ছবি।

পুলিশ জানিয়েছে, চাঁপদানীর বাসিন্দা সাগর মালিকের সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে ভাঙন ধরায় ও ফোনে যোগাযোগ বন্ধ হওয়ায় ক্ষোভে এই কাণ্ড ঘটায় সাগর। বন্ধুদের সঙ্গে মিলে ইউটিউব দেখে বাজির মশলা দিয়ে তৈরি করে বোম।

ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ব্যারাকপুর থেকে সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল ও আয়ুস যাদব নামে চার যুবককে গ্রেফতার করে। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

পুলিশ তরফে জানানো হয়, বিস্ফোরণের ঘটনার পর তারা কল্যাণীতে লুকিয়ে ছিল। শুক্রবার তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে। প্রেমের নাম করে বিপজ্জনক এই কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের