নিজস্ব প্রতিনিধি , তিরুবন্তপুরম - পরীক্ষায় সফল হয়েও নিয়োগপত্র হাতে পাননি হবু শিক্ষকরা। দীর্ঘ অপেক্ষার পর এবার অভিনব প্রতিবাদে নামলেন তাঁরা। প্রকাশ্য রাস্তায় বসে ঘাস খেলেন শত শত চাকরিপ্রার্থী। কেরলের রাজধানী তিরুবন্তপুরমে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে।
কেরলের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল আগেই। কেরল পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষায় যোগ্য তালিকাতেও জায়গা পেয়েছেন প্রার্থীরা। কিন্তু তারপরেও নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন তাঁরা। সরকারের তরফে কোনও স্পষ্ট তথ্যও মেলেনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামেন হবু শিক্ষকরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার নীরব। বার বার দাবি জানানো হলেও সাড়া মেলেনি। এমনকি নিয়োগ সংক্রান্ত তথ্যও প্রকাশ করা হচ্ছে না। গোটা প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। সেই দাবিতে গত ৩৪ দিন ধরে আন্দোলন চলছে। শনিবার আন্দোলনের ধরন আরও তীব্র হয়। চাকরির দাবিতে প্রকাশ্য রাস্তায় বসেন বহু প্রার্থী। সেখানেই ঘাস খেয়ে অভিনব প্রতিবাদ জানান ছাত্রীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘ আন্দোলনের পরেও সরকারের তরফে কোনও দৃঢ় পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে ক্ষোভ আরও বাড়ছে।
এক বিক্ষোভকারী বলেন, '৩৪ দিন ধরে আন্দোলন চলছে। অথচ সরকারের কোনও হেলদোল নেই। সরকার ২ মাস সময় চেয়েছে। কিন্তু কেন এই ২ মাস প্রয়োজন, তা স্পষ্ট নয়। চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমাদের সব দাবি এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে'।
এই পরিস্থিতিতে পিএসসি পরীক্ষার মূল্যায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। কেরল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। রাজ্যের প্ল্যানিং কমিশনের শীর্ষ পদে নিয়োগের পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। সেই ঘটনায় সরকার ক্রাইম ব্রাঞ্চকে তদন্তের দায়িত্ব দিয়েছে। গত জুলাইয়ে কেরল পুলিশ বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের কথা জানিয়েছিল। সেই দলের নেতৃত্বে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি এস অজিতা বেগম। পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তও চলছে। একই সময়ে এলপিএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, তাঁদের বাছাই প্রক্রিয়া মেধার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। ফলে নিয়োগ নিয়ে আর দেরি করা উচিত নয়। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পরীক্ষা, মূল্যায়ন এবং নিয়োগ ঘিরে তৈরি হওয়া এই জটিলতার দ্রুত সমাধান চান হবু শিক্ষকরা।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের