নিজস্ব প্রতিনিধি , হুগলী - হাজারো প্রতিকূলতার মধ্যেও পরীক্ষার প্রতি অদম্য ইচ্ছাশক্তি। উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে এসে কেপমারের ফাঁদে পড়লেন আনন্দ কুমার বিন্দ। টাকা-মোবাইল সব খোওয়া গেলেও হাল ছাড়েননি তিনি।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন এসএসসি পরীক্ষার জন্য। বিভূতি এক্সপ্রেসে হাওড়ায় নেমে লোকাল ট্রেনে হুগলিতে পৌঁছন তিনি। সেখানেই কেপমারের পাল্লায় পড়েন আনন্দ। স্টেশনে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। সেই ব্যক্তি প্রথমে হোটেলে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়, পরে গঙ্গায় স্নান করাতে নিয়ে যায়। এরপর স্টেশনে ফিরে রাত কাটানোর সময় কী ঘটে, তা মনে নেই আনন্দের। জ্ঞান ফেরে চুঁচুড়া হাসপাতালে। কিন্তু ততক্ষণে হাত সাফাই পকেটমারের। আনন্দের টাকা-পয়সা ও মোবাইল সব উধাও।
কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও হার মানেননি আনন্দ। মাথা ঘোরার মধ্যেই রবিবার পরীক্ষা দিতে হাজির হন হুগলীর এইচইটিসি কলেজ কেন্দ্রে। পরীক্ষার আগেই কেন্দ্রের বাইরে বসে থাকতে দেখা যায় তাকে। ঘটনা প্রসঙ্গ তিনি জানান, ' গঙ্গা থেকে স্নান করে আসার পর আর কিছু মনে নেই। রাতে হাসপাতালে ছিলাম সেখানেই চিকিৎসা হয়েছে। ফোন আর কিছু টাকা ছিল সবটাই চুরি হয়ে গেছে। একাই এসেছি পরীক্ষা দিতে। এসেছি যখন পরীক্ষা না দিয়ে ফিরবো না।'
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
ভোটের আগে নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক অভিষেকের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন