নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর আগে সাধারণের মানুষের যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে। আগামী ২২ অগাস্ট শহরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর , আগামী ২২ অগাস্ট শহরে তিনটি মেট্রো রুটের উদ্বোধনে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আমন্ত্রণ জানান। পূর্বে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানোর অভিযোগ করেছিল শাসক দল। কিন্তু এইবারে সেই ধরনের ঘটনা এড়াতে রেলমন্ত্রী আগে ভাগে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে। কিন্তু আজ নবান্ন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, পূর্বে হাওড়ায় রেল উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে এক মঞ্চে দেখা গেছে। কিন্তু সেই মঞ্চে উপস্থিত থাকাকালীন একধিক বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রী রাম ধ্বনি দিতে দেখা যায়। আর সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। এরপরেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর এর পর থেকেই মুখ্যমন্ত্রী কার্যত কেন্দ্রীয় কোনো অনুষ্ঠান এড়িয়ে চলেন। এছাড়াও , সম্প্রতি বাংলা ভাষাকে অপমান, ভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও SIR ইস্যুকে কেন্দ্র করে রাজ্য - কেন্দ্র সংঘর্ষ চলমান। তাই সমস্ত দিক বিচার বিবেচনা করেই মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের