নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে বড় রাজনৈতিক চমক বাংলায়। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে যোগ দিলেন একসময়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বন্ধু পবিত্র কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার এই ‘ঘর ওয়াপসি’ ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন পবিত্র কর। নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা পবিত্র কর দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর হাত ধরেই তিনি বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে সময়ের সঙ্গে গেরুয়া শিবিরের প্রতি তার মোহভঙ্গ হয় এবং রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন।
সাম্প্রতিক সময়ে তার তৃণমূলে ফেরার জল্পনা জোরালো হয়েছিল, আর সেই জল্পনাই এদিন সত্যি হল। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন নির্বাচনে নন্দীগ্রামে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন, যা হলে লড়াই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের