নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - এলাকার মানুষদের নিত্যদিনের বন্ধু সেই মাছগুলি। পুকুরভরা সেই মাছগুলিতে প্রত্যেকদিন খাবার দিতে আসতেন স্থানীয়রা।কয়েকশো বছরের সেই ঐতিহ্যবাহী পুকুরঘিরে বুধবার সকালে বিষাদের ছায়া সোনারুন্দি এলাকায়। ভেসে উঠল প্রায় কয়েকশো মাছ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ ও ভরতপুর ২ নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে পুকুরে দেওয়া হয় বিশেষ ওষুধ, যাতে বাকি মাছগুলোকে অন্তত বাঁচানো যায়। প্রশাসনের প্রাথমিক অনুমান অক্সিজেনের ঘাটতিই এই মৃত্যুর সম্ভাব্য কারণ।
পর্যটক সহ স্থানীয়দের বন্ধু ছিল মাছগুলি। পুকুরের ধারে কেউ এসে দাঁড়ালেই জলে ভেসে উঠে খাবারের জন্য মুখ বাড়াত। বিস্কুট , কেক এমনকি চিপসও খেয়ে নিত। পুকুরটির অন্যতম সৌন্দর্যই ছিল সেই মাছগুলি। বুধবার সকালে হঠাৎই ভেসে উঠল কয়েকশো মৃত মাছ। দিনের পর দিন একই এলাকায় থাকতে থাকতে বন্ধুর চেয়েও বেশি হয়ে উঠেছিল সেই মাছগুলি। আজ তাদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সোনারুন্দি এলাকা। গোটা এলাকা যেন নিস্তব্ধ হয়ে গেল।
পুলিশের প্রাথমিক অনুমান অক্সিজেনের ঘাটতির অভাবেই মূলত মারা গেছে মাছগুলি। সকালেও আজ বহু পর্যটক এসেছিলেন সেই মাছগুলি দেখতে। তাদের ইচ্ছে ছিল হাতে করে মাছেদের খাবার খাওয়ানোর। তবে এই প্রানবন্ত পুকুরে এমন মর্মান্তিক ঘটনায় পর্যটকদের চোখেও জল এসে যাওয়ার মত অবস্থা। এলাকার মানুষদের দুরবস্থা দেখার পর তারাও বুঝতে পারেন কতটা ভালবাসার সঙ্গী ছিল সেই মাছগুলি।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের