নিজস্ব প্রতিনিধি , হুগলী - তৃণমূল গঠন হওয়ার আগে থেকে বাঁশবেড়িয়ার কাউন্সিলর তাপস মুখার্জি। বছর পনেরো আগে চেয়ারম্যান হওয়ার কথা থাকলেও হতে পারেননি। মঙ্গলবার সেই চেয়ারম্যান পদে শপথগ্রহণ করলেন তাপস মুখার্জি। আজ শপথগ্রহণের পর প্রাক্তন চেয়ারম্যানের ফোন পেয়ে কেঁদে ভাসালেন তাপস মুখার্জি।
গত ১১ ই নভেম্বর পদত্যাগ করেন আদিত্য নিয়োগী। তাপস মুখার্জি রাজনৈতিক সতীর্থ আদিত্য। তাই সম্পর্ক ভীষণই ভাল। একে অপরকে নানারকম কাজে সাহায্য করেছেন। তাই বন্ধুর নতুন অধ্যায় শুরু হওয়ার পরই তাকে শুভেচ্ছা জানাতে ফোন লাগান আদিত্য নিয়োগী। অনেক চেষ্টার পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর বন্ধুর গলা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না।
শপথ গ্রহণের পর নয়া নিযুক্ত চেয়ারম্যান জানিয়েছেন , "মানুষের অনেক দাবি পূরণ হয়নি। হয়তো দেখেও না দেখার ভান করা হয়েছিল। মানুষের সঙ্গে যোগাযোগ অনেক কমে গিয়েছিল পুরসভার।। তাই এবার আমাদের মানুষের কাছে যেতে হবে। পুরসভার কাজে অনেক বদল আনতে হবে। মুখ্যমন্ত্রী সহ পুরমন্ত্রীর কাছে আবেদন জানাতে হবে। হাসপাতালের বয়স্কদের জন্য লিফট বানাতে হবে। আশা করছি সকলের সহযোগিতা পাব।"
অন্যদিকে বাঁশবেড়িয়া এরিয়া কমিটির সদস্য রুদ্র চক্রবর্তী জানিয়েছেন , "অনেকেই চেয়ারম্যান হয়েছেন। তবে কোনো বদল আসেনি। মানুষ দিনের পর দিন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। রাস্তার কাজ হয়নি। জল নিকাশি ব্যবস্থা করা হয়নি। কবে হবে বা আদৌ হবে কিনা জানিনা।মানুষের উপকার হয় না।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের