নিজস্ব প্রতিনিধি, দিল্লি – একটানা বৃষ্টির জেরে বন্যা, ভূমিধসে বিধ্বস্ত শ্রীলঙ্কা। প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনের। আহত ১০ জন। নিখোঁজ কমপক্ষে ২১ জন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। ‘অপারেশন সাগর বন্ধু’-র বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “ঘূর্ণিঝড়ের কারণে অনেক পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। তাঁদের জন্য আমার সমবেদনা রইল। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের নিরাপত্তা এবং আহতদের দ্রুত আরোগ্য কমনা করছি। শ্রীলঙ্কার প্রয়োজনের সময়ে তাদের পাশে দৃঢ় ভাবে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।“ সূত্রের খবর, শ্রীলঙ্কায় উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) সূত্রে খবর, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কেন্দ্রীয় পাহাড়ি চা-বাগানঘেরা জেলা বাদুল্লায়। সেখানে মৃত্যু হয়েছে ২১ জনের। পার্শ্ববর্তী নুয়ারা এলিয়া জেলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০০ পরিবার এবং ৬০০ টির বেশি বাড়ি। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল।
প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১,৮০০ পরিবারকে। বোটে করে বহু জায়গা পরিদর্শনে বেরিয়েছে নৌবাহিনী ও পুলিশ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটারের বেশি। উত্তর–পূর্বাঞ্চলে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের