নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হলেন গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কাউগাছি এলাকায়। খবর পেয়ে বাসুদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টির তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য সুনিত মল্লিক। প্রতিনিধি হিসেবে শুক্রবার গ্রামের এক বাড়ির ড্রেন তৈরির কাজ ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে গিয়েছিলেন। সেই সময় পার্শ্ববর্তী বাসিন্দা উজ্জ্বল ঘোষের সঙ্গে বচসা বাঁধে। মুহূর্তের মধ্যে অভিযুক্তের ছেলে রাহুল ঘোষ সেখানে এসে তাঁর ওপর হামলা চালায়।

এর ফলে পঞ্চায়েত সদস্যের মুখ, চোখে গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উজ্জ্বল ঘোষ, রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়।
পঞ্চায়েত সদস্য মৌমিতা চ্যাটার্জী জানান, 'ঝামেলার সময় ছেলেটি ভিডিও করছিল। সুনীত দাদা ভিডিও বন্ধ করতে বলতেই সে আচমকা আক্রমণ করে। দীর্ঘদিন ধরে ওই পরিবারের আচরণ নিয়ে পাড়ার অভিযোগ রয়েছে। অনেকের মতে, ছেলেটির মানসিক স্থিতি ঠিক নেই'।
অন্য পঞ্চায়েত সদস্য সঞ্জয় ঘোষ জানান, 'আগেও বিভিন্ন মানুষের উপর ওই যুবক অতর্কিতভাবে চড়াও হয়েছে। বহুবার প্রতিবাদ করেও পরিবার গুরুত্ব দেয়নি। এবার প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা চাই, ছেলেটিকে মানসিক চিকিৎসা করানো হোক'।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের