নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দুই অনাথ ভাইয়ের অসহায় জীবনযাপনের ছবি ধরা পড়ল SIR রিপোর্টে। বাবারা মারা গেছেন আর মায়েরা ঘর ছেড়েছেন কয়েক বছর আগে। ফলে পশ্চিম মেদিনীপুরের পিংলার এক ভাঙাচোরা ঘরে চরম অনাহারে দিন কাটায় তাঁরা। এই মর্মান্তিক পরিণতির খবর প্রকাশ্যে আসতেই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন পিংলার বিডিও।
স্থানীয় সূত্রের খবর , ৭ বছরের প্রদীপ নায়েক এবং তার পিসতুতো দাদা ১২ বছরের সঞ্জয় নায়েকের লড়াই দীর্ঘদিনের। প্রায় ৫ বছর আগে প্রদীপের বাবা মারা যাওয়ার পর তার মা মৌসুমী নায়েক ঘর ছাড়েন। কিছুদিন পর সঞ্জয়ের বাবার মৃত্যু হলে তার মা কাকলী দেবীও সন্তানদের ছেড়ে চলে যান। এরপর থেকেই পিংলার একটি ভাঙাচোরা ঘরে সম্পূর্ণ অভিভাবকহীন অবস্থায় থাকছিল দুই নাবালক। আধার ও রেশন কার্ড না থাকায় কোনো সরকারি সহায়তা তারা পায়নি। প্রতিবেশীদের সাহায্যেই কোনোমতে চলছিল তাদের জীবন। সম্প্রতি SIR এ বিষয়টি উঠে আসতেই বিডিওর নজরে আসে এই ঘটনা।
পিংলার বিডিও জানান, দ্রুততার সঙ্গে এই দুই শিশুর আধার কার্ড, রেশন কার্ড তৈরি করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বর্তমানে তাদের থাকার ব্যবস্থা সহ শিক্ষার দায়িত্ব যাতে নিশ্চিত করা যায়, সেই বিষয়েও পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন। দুই শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও শিশু সুরক্ষা দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের