নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বর্তমানে পিকনিকে ডিজে বক্স, হৈ হুল্লোড় যেন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। উচ্চস্বরে গানবাজনা না হলে যেন পার্টি জমে না। তবে বড়দিন থেকে ইংরেজি নববর্ষ, কড়া নিষেধাজ্ঞা জারি করলো বীরভূম জেলা পুলিশ।

সূত্রের খবর , বড়দিন থেকে ১লা জানুয়ারী, বিভিন্ন নদীর প্রান্ত বেছে নেওয়া হয় পিকনিকের জন্য। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে শীতের মরসুমে বনভোজন করতে। সদাইপুর নীল নির্জনে বক্রেশ্বর জলাধারে পিকনিক করতে আসা পর্যটকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। মোট ৯ দফায় নির্দেশিকা জারি করেছে পুলিশ। বোলপুর শান্তিনিকেতন প্রশাসন বহুদিন আগেই ডিজে বক্স বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। রামপুরহাট থানার তরফ থেকে জানানো হয়েছে বৈধরা সেতুর কাছে সব পিকনিক স্পট গুলোতে পুলিশের দল উপস্থিত থাকবে। নদীতে নামা কঠোর ভাবে নিষিদ্ধ।

বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন ," ডিজে বক্স যেন কোনোভাবেই ব্যবহার না করা হয়, যেসব দোকান মাইক ভাড়া দিচ্ছে, তাদের সতর্ক করা হয়েছে। ধরা পড়লে কঠোর শাস্তি হবে। নদীর ধারে পিকনিকের ক্ষেত্রে স্থানীয় থানাকে সতর্ক করা হয়েছে। মদ্যপান কঠোর ভাবে নিষিদ্ধ, যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, পরিযায়ী পাখিদের বিরক্ত করলে জেল পর্যন্ত হতে পারে ।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের