নিজস্ব প্রতিনিধি , রায়পুর - ভর সন্ধ্যায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৩ শ্রমিকের। আহত হন আরও কয়েকজন। ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়েছে ছত্তিশগড়ের রায়পুরে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল।
মঙ্গলবার সন্ধ্যায় এলাকার একটি পিগ আয়রন কারখানায় উৎপাদনের কাজ চলছিল। সেই সময় বহু শ্রমিক কর্মস্থলে উপস্থিত ছিলেন। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই কারখানার একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন কর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ।
আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালাতে হয়। পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। তাঁরাও উদ্ধার অভিযানে যোগ দেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় আরও ১ জনকে উদ্ধার করা হয়। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনিও প্রাণ হারান। মৃতদের নাম অরুণ পাণ্ডে, কোমল সিং ও লাল সিং।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল। তারা নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলতে নারাজ প্রশাসন।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের