নিজস্ব প্রতিনিধি , জম্মু - জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ইউএপিএ আইনের আওতায় একসঙ্গে ২৩ জনকে সন্ত্রাসবাদী ঘোষণা করা স্বরাষ্ট্র মন্ত্রক। এই তালিকায় রয়েছেন ৬ জন ভারতীয় ও ১৭ জন পাকিস্তানি নাগরিক। প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির পর জাতীয় নিরাপত্তা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে। কেন্দ্রের দাবি, তাদের প্রত্যেকেই বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে তারা ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষছিল। অভিযোগ, জঙ্গি নিয়োগ, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশে সাহায্য, প্রশিক্ষণ শিবির পরিচালনা ও সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সক্রিয় ভূমিকা ছিল তাদের। ড্রোন ব্যবহার করে অস্ত্র ও বিস্ফোরক পাচারের অভিযোগও রয়েছে। তালিকায় পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ)-এর একাধিক সদস্যের নাম রয়েছে। পাশাপাশি হাফিজ সইদের সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৩ জনের তালিকায় উল্লেখযোগ্য নাম মাসুদ ইলিয়াস কাশ্মীরি ও মহম্মদ মুসাদ্দিক। কেন্দ্রের দাবি, দু'জনেই জইশ-ই-মহম্মদের সদস্য। ২০২২ সালের সুঞ্জওয়ান সেনা ঘাঁটি হামলার সঙ্গেও তাদের যোগ রয়েছে। এছাড়া তালিকায় রয়েছেন মুফতি মহম্মদ আসগর খান, হাফিজ আবদুল শুকুর, আবদুল্লাহ জেহাদি, ফিরদৌস আহমেদ ভাট ও বিলাল আহমেদ মির। এছাড়াও রয়েছে আবিদ কাইয়ুম লোন, নাজির আহমেদ গুজ্জার, আশফাক আহমেদ, ইমাদুল্লা মক্কি, সাইফুল্লা খালিদ, মহম্মদ ইয়াকুব, মাওলানা ইউসুফ তাইবি, ওয়াসিম নূর জাত, ওয়াইস ফারুক, কারি ইয়াকুব শেখ-সহ একাধিক নাম।
সরকারি সূত্রের দাবি, তালিকাভুক্ত অধিকাংশ ব্যক্তি বর্তমানে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে। সেখান থেকেই তারা জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই গোয়েন্দা সংস্থাগুলির নজরে ছিল এই ব্যক্তিরা। বিভিন্ন তদন্ত, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার ইউএপিএ আইনের আওতায় ব্যক্তিগতভাবে সন্ত্রাসবাদী ঘোষণার ক্ষমতা প্রয়োগ করেছিল কেন্দ্র। সেই সময় দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি, মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছিল। এবার সেই তালিকা আরও দীর্ঘ হল। নতুন করে যুক্ত হল ২৩টি নাম।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ তদন্তকারী সংস্থাগুলির হাত আরও শক্ত করবে। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারবে এনআইএ। আন্তর্জাতিক স্তরেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সহজ হবে। প্রয়োজনে ইন্টারপোলের কাছে তথ্য ও প্রমাণ তুলে ধরে ব্যবস্থা নেওয়ার আবেদনও করা যাবে। কেন্দ্রের দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি দেশের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের