নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রামপুরহাট আদিবাসী স্কুলছাত্রী নিখোঁজ ও হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্কুলশিক্ষককে প্রথমে জামিনে ছাড়ার পর আইনি সাহায্য নিয়েছিলেন। তবে অদ্ভুত প্রশ্নে সন্দেহ হওয়ায় মামলা থেকে সরে দাঁড়ালেন তাঁর আইনজীবী অনিন্দ্য সিংহ। ইতিমধ্যেই ছাত্রীর দেহের একাংশ উদ্ধার হলেও অবশিষ্টাংশ এখনও খুঁজে পায়নি পুলিশ।
সূত্রের খবর, ২০ দিন নিখোঁজ থাকার পর ছাত্রীর বস্তাবন্দি পচাগোলা দেহ উদ্ধার ঘিরে বেশ উত্তেজনা ছড়ায় রামপুরহাট এলাকায়। এই ঘটনায় অভিযোগ আঙুল উঠে ওই ছাত্রীরই স্কুলের ভৌত বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই শিক্ষককে গ্রেফতার করে। প্রথমবার পুলিশের জেরার পর মুক্তি পেয়েই অভিযুক্ত স্কুলশিক্ষক আইনজীবী অনিন্দ্য সিংহের দ্বারস্থ হন। সেই সময় তিনি এমন কিছু প্রশ্ন করেন যা আইনজীবীর মনে গভীর সন্দেহ জাগায়।
আইনজীবী অনিন্দ্য সিংহ জানান, ' এই ঘটনায় সে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে তাকে স্থানীয় আইনজীবী পরামর্শ নিতে বলা হয়, তাই সে আমার কাছে এসেছিল। তখনই সে আমাকে এই বিষয়ক কিছু প্রশ্ন করে যেগুলো আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হয়েছে। আমি প্রথমেই তাকে বলেছিলাম যে তিনি যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে বলে দিতে। আর তিনি সেটা আমার কাছে স্বীকারও করেছিলেন।'
অনিন্দ্য সিংহ জানান, শিক্ষক তাকে প্রশ্ন করেছিলেন, ' ছাত্রীটি যদি কোনদিনও না ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি মামলা হতে পারে? যদি কিছু উদ্ধার হয় সেক্ষেত্রে তিনি কিভাবে অগ্রিম পেতে পারেন?পচাগলা দেহ পাওয়া গেলে কি পুলিশ অভিযুক্তকে ধরতে পারবে? এই সমস্ত বিষয়ে তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন।'
এইসব প্রশ্ন শুনে বিস্মিত হন আইনজীবী। তিনি বলেন, 'আমার নিজের কাজের বাইরেও একটা ব্যক্তিগত জীবন আছে। সবশেষে আমরা প্রত্যেকেই একটা সামাজিক জীব। আর যেহেতু উনি নিজে এই ঘটনাটি স্বীকার করেছে। তাই এর থেকে ঘৃণাত্মক কোনো ঘটনা হয় না। উনি জানেন আমি এখনও ওনার আইনজীবী আছি কিন্তু আমি মামলার সঙ্গে আর থাকবো না বলেই সিদ্ধান্ত নিয়েছি।'
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের