নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রামপুরহাটের নৃশংস ধর্ষণ-হত্যার পরেই ফের একই চিত্র উঠে এলো বাঁকুড়ায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক আদিবাসী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি দাবি করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আদিবাসীরা।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ১৬ সেপ্টেম্বর। বাঁকুড়ার পাত্রসায় থানার এলাকার এক আদিবাসী ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে সাইকেলে বাড়ি ফেরার সময়। অভিযোগ, সাইকেল থামিয়ে স্থানীয় এক যুবক তার শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করে। নিগৃহীতার চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত যুবক সেলিমকে ধরে ফেলে। পরে পুলিশকে জানানো হলে তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি এবং এলাকার আদিবাসী ছাত্রীদের স্কুল যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল বুধবার সকালে বিক্ষোভের ডাক দেয়। পাত্রসায় ও আশপাশের ব্লক থেকে বহু আদিবাসী অস্ত্র হাতে মিছিল করে থানার সামনে জমায়েত হন।

পুলিশ ব্যরিকেড দিয়ে তাদের আটকাতে চাইলেও আদিবাসীরা জোরপূর্বক ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকদের আশ্বাসে মিছিলকারীরা শান্ত হন এবং বিক্ষোভ শেষ হয়।
এদিনের এই ঘটনায় স্থানীয়রা বলেছেন, “আমরা চাই অভিযুক্ত যুবকের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।” এলাকাবাসীর এই প্রতিক্রিয়া আরও প্রমাণ করছে, স্থানীয়রা তাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন।”

আদিবাসী সম্প্রদায়ের জেলা পরিষদের সদস্য সান মান্ডির জানান, “আজকে আমরা পাত্রসায়ের থানাতে মাঝি পরগনা মহল ও জওয়ান মহলের উদ্যোগ্যে একটি ডেপুটেশন জমা দিতে এসেছি। আমাদের বলাইডাঙ্গার একটি মেয়েকে সাইকেল থেকে নামিয়ে যৌন হেনস্থা করা হয়।

আগামীদিনে যাতে আর কোনো ছেলেমেয়ে এভাবে নির্যাতিত না হন , সেই কারণে আজ আমাদের এখানে আসা।”
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের