নিজস্ব প্রতিনিধি, রাজস্থান - নিখোঁজ গৃহবধূর খোঁজ করতে গিয়ে সামনে এল ভয়ঙ্কর হত্যার ঘটনা। রাজস্থানের রামপুরা পাহাড়ের জঙ্গলে একটি গুহার সামনে থেকে উদ্ধার হয় ২২ বছরের মুসকান খাতুনের পচনশীল দেহ উদ্ধার। তদন্তে নেমে মুসকানকে খুনের অভিযোগে তাঁর পরিচিত শাহবাজ খানের নাম উঠে আসে। এরপর অভিযুক্তকে ধরতে শুরু হয় পুলিশের দীর্ঘ অভিযান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন মুসকানকে রামপুরা পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। এরপর দেহটি জঙ্গলে গুহার সামনে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এমন পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের দাবি। তদন্তে মুসকানের পরিচিত মহম্মদ সাগর আলি ওরফে শাহবাজ খানের নাম সামনে আসে। এরপর শুরু হয় অভিযুক্তকে ধরতে পুলিশের দীর্ঘ অভিযান। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ৬টি রাজ্যের প্রায় ৪০টি জেলায় তল্লাশি চালানো হয়। খতিয়ে দেখা হয় ৩২৫টিরও বেশি জায়গার সিসিটিভি ফুটেজ। প্রায় ৭ হাজার কিলোমিটার ধাওয়া শেষে ১৪ অগস্ট বিহারের সাহারসা থেকে শাহবাজকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, প্রায় দেড় মাস ধরে বারবার অবস্থান বদলে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। ঘটনায় জড়িত আরও এক ব্যক্তির খোঁজ চলছে। মুসকানের ব্যক্তিগত জীবন নিয়েও তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে। তাঁকে উত্ত্যক্ত করা, পারিবারিক বিবাদ সংক্রান্ত বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। শাহবাজের সাথে মুসকানের কী ধরনের যোগাযোগ ছিল, খুনের নেপথ্যে আসল কারণ কী, ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছে শাহবাজ। হত্যাকাণ্ডের পুরো রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের