নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বিয়ের দিন খাবারে খাসির মাংস না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে গেলেন জাপানপ্রবাসী এক যুবক। জানা গেছে, জুনায়েদের সঙ্গে ওই এলাকার এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। নির্ধারিত দিনে তিনি বিয়ের জন্য কনের বাড়িতে পৌঁছন। কিন্তু শুরু থেকেই কিছু আয়োজন নিয়ে তার অসন্তোষ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ১৭ আগস্ট বিকেলে ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই ঘটনা ঘটে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে বরপক্ষের জন্য খাবারের আয়োজন করা হয়। স্থানীয় রীতি অনুযায়ী বড় থালায় সাজিয়ে পরিবেশন করা এই বিশেষ খাবারকে ‘খদর’ বলা হয়। কিন্তু সেই খাবারে খাসির মাংস না থাকায় আপত্তি জানান জুনায়েদ। তার দাবি ছিল, খাসির মাংস ছাড়া তিনি খাবেন না। এমনকি খাসির মাংসের ব্যবস্থা না হলে বিয়ের অনুষ্ঠানেও অংশ নেবেন না বলে জানান তিনি।
পরিস্থিতি স্বাভাবিক করতে কনের পরিবারের সদস্য ও আত্মীয়রা তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি ওই যুবক। শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ না করেই একাই কনের বাড়ি থেকে ফিরে যান তিনি। এর ফলে মুহূর্তের মধ্যে বিয়ের আনন্দের পরিবেশ বদলে যায়। কনের পরিবারও এই ঘটনায় কার্যত হতবাক হয়ে পড়ে।
কনের বাবা শফিক মিয়া জানান, খাসির মাংসের বিষয়টি আগে জানানো হলে তারা অবশ্যই তার ব্যবস্থা করতেন। কিন্তু আগে থেকে তাদের কিছু জানানো হয়নি। স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়াও ঘটনাটিকে দুঃখজনক বলে জানিয়েছেন। তার দাবি, উপস্থিত ব্যক্তিরা বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু খাসির মাংস ছাড়া বিয়ে করতে রাজি হননি জুনায়েদ। খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার এই ঘটনা এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের