নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা- সামান্য গাড়ি রাখাকে কেন্দ্র করে বিবাদ, সেই বিবাদ গিয়ে দাঁড়াল চাঞ্চল্যকর খুনে! অভিযোগ, পার্কিং নিয়ে বিবাদের জেরে খুন হলেন স্থানীয় যুবক দিলীপ দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে ইছাপুরের নবাবগঞ্জ বাজারপাড়া এলাকায়। এদিন সকালে ওই এলাকার বাসিন্দা দিলীপ দাস ও তাঁর দুই বন্ধু কনটাধার এলাকায় কচুরি খেতে গিয়েছিলেন। তাঁদের চারচাকা গাড়িটি রাস্তার উল্টোদিকের এক বাড়ির সামনে পার্ক করা ছিল। অভিযোগ, সেই বাড়ির বাসিন্দারা কিছু না বলেই গাড়ির কাচ ভেঙে দেন। বিষয়টি নিয়ে দিলীপরা প্রতিবাদ করলে সৌভিক রায় নামে এক যুবকের সঙ্গে বচসা শুরু হয়।
চোখের পলকে সেই বচসা মারামারিতে পরিণত হয়। অভিযোগ, সৌভিক রায় দিলীপকে এলোপাথাড়ি ঘুসি ও লাথি মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় দিলীপকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। অভিযুক্ত সৌভিক রায়কে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে , ঘটনাটি পার্কিং নিয়ে বচসা থেকেই ঘটেছে, যদিও অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের