নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - পাঁচতারা হোটেলের রান্নাঘরেই মিলল পচা মাংস। কোথাও আবার পড়ে রয়েছে বাসি দুধ। ছত্রাক ধরেছে বিপুল পরিমাণ সবজিতে। আচমকা খাদ্য নিরাপত্তা অভিযানে এমনই ছবি ধরা পড়ল বেঙ্গালুরুর একাধিক বিলাসবহুল হোটেলে। ঘটনায় চমকে গিয়েছেন পরিদর্শকরাও। শুরু হয়েছে নিয়মভঙ্গের অভিযোগের তদন্ত।
সম্প্রতি খাদ্য নিরাপত্তা খতিয়ে দেখতে আচমকা অভিযান চালায় কর্নাটকের 'ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট'। মোট ৩০টি দলকে এই কাজে নামানো হয়। তারা বেঙ্গালুরুর ২৬টি হোটেলে পৌঁছয়। তালিকায় ছিল একাধিক নামী বিলাসবহুল হোটেল। ছিল পাঁচতারা হোটেলও। রান্নাঘর ও খাবার সংরক্ষণের জায়গা খতিয়ে দেখতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
পরিদর্শনের সময় 'দ্য ললিত অশোক' (অ্যানেক্স সাউথ) থেকে ৭৬ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় আরও ২০০ কেজি সবজি। পাশাপাশি ৩২ লিটার দুধ নষ্ট করে দেওয়া হয়েছে। ‘শাংরি-লা বেঙ্গালুরু’ থেকে ১৫ কেজি মাংস পাওয়া যায়। 'ফোর সিজনস হোটেল বেঙ্গালুরু' থেকেও বাজেয়াপ্ত হয়েছে ১৯ কেজি পচা মাংস।
তালিকায় রয়েছে আরও একাধিক নামী হোটেল। 'ভিভান্তা বেঙ্গালুরু হোয়াইটফিল্ড'-এ পাওয়া যায় ৩ কেজি মেয়াদ-উত্তীর্ণ বেকারি সামগ্রী। 'তাজ যশবন্তপুর' থেকে উদ্ধার হয়েছে ৭২ কেজি পচা মাংস। তবে সবচেয়ে বেশি মেয়াদ-উত্তীর্ণ খাবার মিলেছে 'র্যাডিশন ব্লু' (দ্য অ্যাট্রিয়া)-তে। সেখান থেকে ১০৫ কেজি এমন খাবার বাজেয়াপ্ত করা হয়েছে।
এই অভিযানে মোট ৩৫টি খাদ্য নমুনা সংগ্রহ করেছেন পরিদর্শকরা। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে খাদ্য পরীক্ষাগারে। নমুনার তালিকায় রয়েছে চায়ের গুঁড়ো, মুরগি, মাছ ও খাসির মাংস। রয়েছে তেল, মরিচের গুঁড়ো ও হলুদও। টমেটো সস, লেবুর রস, পনির, পাপড় এবং কাজুও পরীক্ষা করা হবে। পাশাপাশি আদা, গোলমরিচের গুঁড়ো, বিভিন্ন মশলা ও দুধের নমুনাও নেওয়া হয়েছে।
নিয়ম ভাঙার অভিযোগে সংশ্লিষ্ট হোটেলগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। পরীক্ষাগারের রিপোর্ট হাতে আসার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দফতর। খাবারের গুণমান এবং সংরক্ষণের নিয়ম ঠিক ভাবে মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের পর হোটেলগুলির খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি মুম্বইয়ের একাধিক রেস্তরাঁ ও ক্লাবে একই ধরনের অনিয়ম ধরা পড়েছিল। পরিদর্শনের সময় পোকামাকড়, মেয়াদ-উত্তীর্ণ খাবার-সহ নানা সমস্যা সামনে আসে। এরপর মহারাষ্ট্রের এফডিএ কয়েকটি প্রতিষ্ঠানের খাদ্য সংক্রান্ত লাইসেন্স স্থগিত করে। সেই ঘটনার পর এবার বেঙ্গালুরুতে নামী হোটেলগুলিতে বিপুল পরিমাণ পচা খাবার উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের