নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল মার্কিন সামরিক বাহিনী। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সন্দেহভাজন একটি দ্রুতগতির ভেসেলকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সাদার্ন কমান্ড। যার জেরে অন্তত ৩ জন পাচারকারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ধ্বংস হয়েছে জলযানটি। ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে সমুদ্রপথে মাদক পাচারের বাড়বাড়ন্ত।
মার্কিন সাদার্ন কমান্ড সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পূর্ব প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ জলসীমা আন্তর্জাতিক মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই কারণে এলাকাজুড়ে নিয়মিত নজরদারি চালানো হয়। সাম্প্রতিক অভিযানে টহলরত বাহিনী একটি সন্দেহজনক ভেসেলের গতিবিধি লক্ষ্য করে। সেটিকে থামানোর নির্দেশ দেওয়া হলেও ভেসেলটি পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এরপরই সামরিক পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, মার্কিন বাহিনীর তাড়া খাওয়ার পর মুহূর্তের মধ্যে বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যায় জলযানটি। যদিও ভিডিওটির স্বতন্ত্র সত্যতা এখনও যাচাই করা যায়নি। উল্লেখযোগ্যভাবে, গত ২৬ ও ২৭ মে একই অঞ্চলে পৃথক দুই অভিযানে আরও দুটি পাচারকারী ভেসেল ধ্বংস করেছিল মার্কিন বাহিনী। ওই ঘটনাগুলিতেও কয়েক জনের মৃত্যু হয়েছিল। মার্কিন কর্তৃপক্ষের দাবি, গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কড়া অভিযানে ইতিমধ্যেই বহু মাদক চক্রের কার্যকলাপ ভেঙে দেওয়া হয়েছে। এমনকি শতাধিক পাচারকারী নিহত হয়েছে।
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের