নিজস্ব প্রতিনিধি , মালদহ - আর্সেনিকযুক্ত জল থেকে ভয়াবহ অসুস্থতার মুখে হরিশ্চন্দ্রপুর এলাকাবাসী। একাধিক বার অভিযোগ জানানোর পরেও মেলেনি সাহায্য। পঞ্চায়েতের চরম গাফিলতির কারণে চর্মরোগ, পেটের নানা রোগে আক্রান্ত হয়েও অগভীর নলকূপের জলই ভরসা অসহায় সাধারণ মানুষের।

স্থানীয় সূত্রে জানা গেছে , তিন বছর আগে গ্রামে বসানো হয়েছে পাইপলাইন কিন্তু উপকার পায়নি মালদহ গ্রামের বাসিন্দারা। একাধিক গ্রামে দেখা দিয়েছে তীব্র পানীয় জল সঙ্কট। অগভীর নলকূপের আর্সেনিক যুক্ত লাল জল পান করছে নিরুপায় এলাকাবাসী। অপরিশোধিত জলে দেখা দিচ্ছে পেটের বিবিধ সমস্যা, সঙ্গে একাধিক মানুষ ভুগছে চর্মরোগে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে প্রত্যেক বাড়ি থেকে আধার কার্ডের জেরক্স কপি সংগ্রহ করা হলেও জল সরবরাহের কাজ শুরু হয়নি, বাড়িতে বসানো হয়নি ট্যাপ কল। সরকারী প্রকল্পের বেশিরভাগ পদক্ষেপ এখনও কার্যকরী হয়নি। অধিকাংশ গ্রামের মানুষ টিনের মধ্যে বালি পাথর মিশিয়ে কৃত্রিম উপায়ে ফিল্টার বানিয়ে জল আর্সেনিক মুক্ত করণের চেষ্টা করছে।

বোরনাহী গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম জানান,'স্কুলের জন্য উন্নয়ন হলেও গ্রামের জন্য কোনো পরিবর্তন হয়নি। আধার কার্ড নিয়ে গেছে, কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়েছে কিন্তু কাজ শুরু হয়নি। পঞ্চায়েত থেকে দুটি পাম্প বসানো হলেও সেই দুটি অকেজো। আর্সেনিক যুক্ত লাল জল দিয়ে চলছে ঘরের যাবতীয় কাজ। সামনের বিধানসভা ভোটের আগে নেতাদের কাছে গ্রামের উন্নতির জন্য দাবি জানাতে হবে'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের