নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। পাহাড়ি এলাকায় ধস নেমে একাধিক বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ একাধিক। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ।
সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ পুণে জেলার মাভাল তহশিলের পাতান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রাতভর প্রবল বৃষ্টির পর পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। বিশাল পরিমাণ মাটি ও পাথর নিচে নেমে আসে। তার জেরে অন্তত ৫টি বা তার বেশি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন আটকে পড়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফের ৩০ সদস্যের একটি দল।
উদ্ধার অভিযানে নেমে এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয়ও জানা গেছে। তাঁরা হলেন ৬০ বছরের নন্দু তিকোনে, ৩০ বছরের মৌলি তিকোনে ও ৫৫ বছরের অনিতা তিকোনে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে ধস ও ভারী বৃষ্টির প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ও মুম্বই-পুণে হাইওয়ের কয়েকটি অংশে যান চলাচল ব্যাহত হয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন বিশেষ সতর্কতা জারি করেছে। খুব প্রয়োজন না হলে এই রুটে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ট্রাফিক সংক্রান্ত আপডেটের উপর নজর রাখার কথাও বলা হয়েছে। অন্যদিকে, প্রবল বর্ষণে মুম্বইয়ের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় ধস, বাড়ি ভেঙে পড়া ও গাছ উপড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
প্রশাসনের দাবি, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আবহাওয়া খারাপ থাকলেও অভিযান থামানো হয়নি। নিখোঁজদের খোঁজে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে। যত দ্রুত সম্ভব সবাইকে উদ্ধার করার লক্ষ্য নিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। এনডিআরএফ সূত্রে জানা গেছে, ধ্বংসস্তূপের পরিমাণ যথেষ্ট বেশি। ফলে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে। তার উপর ভারী বৃষ্টি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তবুও অভিযান চলছে। এখনও আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের