নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ইরানের পরমাণু প্রকল্প নিয়ে এবার চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কোনোভাবেই যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। তেহরানের এই পরমাণু উচ্চাকাঙ্ক্ষা সমগ্র বিশ্বের জন্য এক বিরাট ‘থ্রেট’ বা হুমকি বলে মনে করছে হোয়াইট হাউস।
সূত্রের খবর, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে টানাপড়েন চলছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে, মার্কিন বি-২ বোম্বার বিমানগুলি ইতিমধ্যেই ইরানের পরমাণু পরিকাঠামো বা ‘ব্যাকবোন’ গুঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তেহরানের নৌসেনা, বিমান বাহিনী এবং র্যাডার সিস্টেমও সম্পূর্ণ বিকল করে দেওয়ার বড় দাবি করেছেন ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশছোঁয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশই এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। ইরান শর্তসাপেক্ষ চুক্তির কথা বললেও আমেরিকা সেই প্রস্তাবে রাজি নয়। ওয়াশিংটনের দাবি, মানবিকতার খাতিরে তারা পুরো দেশ ধ্বংস করতে না চাইলেও সমস্যার ‘মূল’ উপড়ে ফেলতে তারা পিছপা হবে না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ইরানকে পরমাণু অস্ত্র দেওয়া যাবে না। কারণ, এই অস্ত্র তারা প্রথমেই ইজরায়েলের উপর ব্যবহার করবে। তারপর মধ্যপ্রাচ্য এবং ইউরোপের উপর করবে ব্যবহার। এরপর আমাদের উপর ব্যবহার করা হবে। আমরা এমন পাগলদের হাতে পরমাণু অস্ত্র তুলে দিতে পারি না। তারা একটা চুক্তির কথা বলছে, তবে আমি সেটা নিয়ে সন্তুষ্ট নই। মানবিকতার খাতিরে আমি পুরো ধ্বংস করতে চাই না, কিন্তু কোনো চুক্তি না হলে সমস্যাকে মূল থেকেই উপড়ে ফেলা হবে'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের