নিজস্ব প্রতিনিধি , মালদহ - " আজ টাকা লাগবে না, আমার ছেলেকে মন থেকে আশীর্বাদ করুন " - ঠিক যেন রুপোলি পর্দার গল্প ধরা দিলো বাস্তবে। তিন বছরের ছেলের জন্মদিনে পথ চলতি মানুষদের খাওয়ালো ডালপুরি, পনির দিয়ে তরকারি সঙ্গে পায়েস। দামের পরিবর্তে শুধু আশীর্বাদ কাম্য। গতানুতিক কেক মোমবাতির বাইরে গিয়ে অভিনব দৃষ্টান্ত গড়লেন ইংলিশ বাজারের এক ডালপুরি বিক্রেতা নিতাই সাহা।

ছোট্ট ছেলের তিন বছরের জন্মদিনে লাভের দিকে নজর না দিয়ে পথ চলতি মানুষদের বিনামূল্যে খাওয়ালেন ডালপুরি। ইংলিশ বাজার সংলগ্ন ওমেন্স কলেজের রাস্তার পাশে একটা ছোট্ট ডালপুরির দোকান নিতাই সাহার। প্রতিদিন ২০ টাকায় এক প্লেট ডালপুরি বিক্রি করেন তিনি। তবে শুক্রবার সকালের ছবিটা ছিল একটু অন্যরকম। ডালপুরি খাওয়ার পর খরিদ্দার টাকা দিতে গেলে নিতাই সাহার কণ্ঠে বাজলো অন্য সুর ," আজ টাকা লাগবে না। আজ আমার ছেলের জন্মদিন। আপনারা শুধু দু’হাত তুলে ওকে আশীর্বাদ করুন ।”

আনন্দে উৎফুল্ল্য নিতাই জানিয়েছে ," সারা বছর লোকের থেকে টাকা নেই। ছেলের জন্মদিনে আমি তাদের খাওয়াচ্ছি। বড়ো করে জন্মদিন করার সামর্থ নেই ,তাই ছোট এই আয়োজন। এখনও তিনশো জন খেয়েছে সকাল থেকে, আশা করছি আরও আটশো জন খাবে। ছেলেকে সবাই আশীর্বাদ করুক সেটাই চাই ।"
দোকানে উপস্থিত ক্রেতা রুজিনা পারভিন জানিয়েছেন ," এমন উদ্যোগ প্রথম দেখলাম। সাধারণত এতো বড়ো মনের পরিচয় খুব কম মানুষেরই হয়। জন্মদিন স্পেশাল পায়েস হয়েছে। প্রতিদিনই ভালো খাবার পাওয়া যায়, আজ বেশি ভালো তরকারি পায়েস পাওয়া যাচ্ছে। এতো বড়ো মানসিকতার মানুষ পাওয়া দুস্কর। শিবম অনেক বড়ো হোক, এটাই কাম্য ।"
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের