নিজস্ব প্রতিনিধি , মস্কো - দীর্ঘদিনের বিভীষিকা কাটিয়ে অবশেষে ইউক্রেন যুদ্ধের অবসান হতে চলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হওয়ার পর এই নতুন আশার আলো দেখা দিয়েছে। এর ফলে ইউরোপের বুক থেকে যুদ্ধের কালো মেঘ সরে গিয়ে শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
সূত্রের খবর, শনিবার মস্কোতে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে পুতিন যুদ্ধের সুর নরম করার কথা জানান। দীর্ঘ সময় ধরে ইউক্রেনের ওপর সামরিক দাপট দেখানোর পর ক্রেমলিন এখন আলোচনার টেবিলে বসতে আগ্রহী। এই প্রক্রিয়ায় বড় ভূমিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশালে (Truth Social) তিনি লিখেছেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ তিন দিনের জন্য বন্ধ থাকবে'। এই সময়ের মধ্যে দুই দেশ নিজেদের মধ্যে এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে। জেলেনস্কিও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, প্রাক্তন গোয়েন্দা প্রধান পুতিন সাধারণত সহজে নমনীয় হন না। কিন্তু বিজয় দিবসের আবহে তার এই শান্তি বার্তা বিশ্ব রাজনীতিতে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমার মনে হয় এই দীর্ঘ সংঘাত এবার শেষ হতে চলেছে। শান্তি প্রতিষ্ঠা করতে উভয় পক্ষ যদি একটি নির্দিষ্ট সমঝোতায় রাজি হয়, তাহলেই একমাত্র প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্ভব'। অন্যদিকে জেলেনস্কি তার এক্স হ্যান্ডলে নিশ্চিত করেছেন যে, মার্কিন প্রচেষ্টায় এই সাময়িক বিরতি সম্ভব হয়েছে। এই ইতিবাচক বার্তার পর এখন কেবল পাকাপাকিভাবে শান্তি চুক্তি স্বাক্ষরের অপেক্ষা করছে বিশ্ববাসী। এটি কার্যকর হলে দীর্ঘ ৪ বছরের রক্তক্ষয় বন্ধ হবে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের