নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পুজোর মাঝে ঘটে গেল রক্তাক্ত ঘটনা। অষ্টমীর রাতে বনবিহারী বসু লেনে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বিহারের আরজেডি নেতা সুরেশ যাদব। পুজোর মাঝে এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ। সুরেশ যাদব সেদিন স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী আচমকা খুব কাছ থেকে তিন রাউন্ড গুলি চালায় তার ওপর। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত সুরেশ যাদব বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। হাওড়ায় 39/2 রাউন্ড ট্যাঙ্ক লেনের কাছে প্রায় ১০-১২ বছর আগে একটি ফ্ল্যাট কেনেন। প্রতিবছর দুর্গাপুজোয় পরিবার-সহ হাওড়ায় আসতেন। গত ২৭ সেপ্টেম্বরও স্ত্রীকে নিয়ে গোপালগঞ্জ থেকে এখানে এসেছিলেন। সুরেশ যাদবের স্ত্রী রামাউতি দেবী গোপালগঞ্জ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন বলে জানা যায়।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন হতে পারে। তবে এই খুনের ঘটনায় বিহারের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পাশপাশি, হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের