নিজস্ব প্রতিনিধি, খাইবার পাখতুনখোয়া – ভারতীয় বায়ুসেনার চালানো অপারেশন সিঁদুরে কোমর ভেঙে গিয়েছে পাক জঙ্গি গোষ্ঠীগুলির। এবার পাক অধিকৃত কাশ্মীর থেকে নিজেদের ঘাঁটি সরাচ্ছে জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠী। বলাই বাহুল্য, ভয় পেতে শুরু করেছে পাকিস্তান।
সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে থাকতে ভয় পাচ্ছে জইশ, হিজবুলের মতো জঙ্গি গোষ্ঠীগুলি। সেই জন্য নিজেদের ঘাঁটি সেখান থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরিয়ে নিয়ে যাচ্ছে জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন। বিশেষজ্ঞ মহলের মতে, কৌশলগত পরিবর্তন করছে এই জঙ্গি গোষ্ঠীগুলি। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেছে বেছে ২৬ জন ‘হিন্দু’ পর্যটককে হত্যা করে তারা। ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চরম প্রত্যাঘাত করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গার জঙ্গিঘাঁটি। এরপর বেশ কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। ভারতীয় সেনার অভিযানে মৃত্যু হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের