নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো রাজভূমি সাহিত্য পত্রিকার নবম সংখ্যা! গান, নৃত্য, কবিতা ও আবৃতিতে ভরপুর হয়ে উঠল এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

সূত্রের খবর, বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর গ্রামে প্রায় ৬০ থেকে ৬৫ জন কবি-সাহিত্যিকের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর সাহিত্য আসরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পত্রিকার যুগ্ম সহ-সভাপতি আলো সরকারের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন সম্পাদক কল্যাণ দে ও উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। এরপর পত্রিকার মোড়ক উন্মোচন করেন দুর্গাপুর থেকে আগত বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গীতিকার পরিমল দাস মহাশয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশীষ কুমার মুখোপাধ্যায়, স্বামী সত্য শিবানন্দ মহারাজ, ডক্টর বিশ্বজিৎ রূজ, রুপালি ভট্টাচার্য, প্রধান শিক্ষক চিন্ময় চ্যাটার্জি, অরুণ বাউরি, মলয় দত্ত সহ আরও অনেকে। সকল অতিথিকে চন্দনের ফোটা, লেখনি ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

রাজভূমি পরিবারের পক্ষ থেকে পরিমল দাস ও আশীষ কুমার মুখোপাধ্যায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তবে অসুস্থতার কারণে সভাপতি পরিমল ঠাকুর উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানের শেষে সকল অতিথি ও উপস্থিত কবি-সাহিত্যিকদের জন্য মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন করা হয়, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

১০২ পাতার এই সাহিত্য পত্রিকায় শুধু জেলার নয়, বর্ধমান, হুগলী এমনকি কলকাতার নামী কবি-সাহিত্যিকদের লেখাও স্থান পেয়েছে। সম্পাদক তথা মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, “হেতমপুর আমার জন্মভূমি - শিক্ষা ও সংস্কৃতির পিঠস্থান। এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের দায়িত্ব। নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করার উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা।”
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের