নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতভর একটানা মুষলধারে বৃষ্টির জেরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সল্টলেকের বিজে মার্কেট। মার্কেটের ভিতরে ঢোকার মুখে গেটের উপরের একটি বড় চাঙ্গর আচমকাই ভেঙে পড়ে। বিকট শব্দে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে সেই সময় ঘটনাস্থলে মানুষের ভিড় তুলনামূলক কম থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় টানা বৃষ্টি চলছে। সেই বৃষ্টির জেরে মার্কেটের বিভিন্ন অংশে জল জমে যায়। দীর্ঘক্ষণ বৃষ্টির পর গেটের উপরের অংশে থাকা চাঙ্গরটি দুর্বল হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরপর আচমকাই সেটি ভেঙে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
প্রতিদিন বিজে মার্কেটে বহু মানুষ কেনাকাটা ও বিভিন্ন কাজে আসেন। কিন্তু এদিন সকাল থেকেই বৃষ্টির কারণে বাজারে মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম। ফলে চাঙ্গর ভেঙে পড়ার সময় ঘটনাস্থলে বেশি মানুষ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর মার্কেটের নিরাপত্তা ও গেটের অন্যান্য অংশের অবস্থা খতিয়ে দেখার দাবি উঠেছে। ভারী বৃষ্টি চলায় এমন পুরনো বা দুর্বল অংশ থেকে ফের বিপত্তির আশঙ্কাও থাকছে।
বিজে ব্লকের একজন ব্যবসায়ী নাম প্রদীপ বণিক জানান,'দেখুন আমরা সকাল থেকে তো মার্কেটর এখানেই থাকিনা, লোক অনেক থাকে, সকাল থেকেই খোলা থাকে এই মার্কেট। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে রাত থেকেই। আমার অফিস আছে ভেতরে, আমি ব্যক্তিগতভাবে ১১টা-১১:৩০টা এরকম সময়ে আসি, তো ঢোকার মুখে এরা বলছে দাদা আসবেন না, মানে ইন করছি তখনই ধাম ধাম করে এখানে ভেঙে পড়ল চাঙ্গর গুলো। আমরা অন্য গেট দিয়ে ঢুকলাম, এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে এটা রক্ষা হয়ে গেছে যে মানুষ হেঁটে মুভমেন্টটা কম করছে। নাহলে তো এখানে হুড়হুড় করে লোক ঢুকছে, বেরোচ্ছে। পাশেই দেখুন খাবারের দোকান, যা যা আছে, সামনে চা-পান বিড়ির দোকান। এখানে আজকে বিরাট বড় দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে গেছে'।
তিনি আরও জানান,'ছাদের চাল ভেঙে পড়েছে। ছাদের পুরো প্লাস্টার এক সাইড দিয়ে পুরো খসে পড়েছে।মূলত বৃষ্টির জন্যই হচ্ছে। যেভাবে জল জমছে এবং পরপর যেসব খুলে আসছে, এক্ষুণি যদি এটাকে ঠিক না করে, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। মার্কেট কমিটির পক্ষ থেকে এই মাঠে প্যান্ডেলের কাজ হচ্ছিল, আমরা তাদের থেকে বাঁশ নিয়ে এখন আপাতত রাস্তাটা বন্ধ রেখেছি'।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের