নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাজ্যের মানুষের পাশে সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। বাজারের তুলনায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে নিত্যদিনের শাকসবজি। আলু, পেঁয়াজ, টমেটো, বেগুন, বাঁধাকপি, শসা, আদা, কাঁচালঙ্কা - সবই এখানে পাওয়া যাচ্ছে বাজারের তুলনায় অনেক কম দামে। শহরের বিভিন্ন স্থানে পৌঁছে গেছে সরকারের এই পরিষেবা। উপকৃত হচ্ছে এলাকাবাসী। ক্রেতাদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।
গত মাসে ভয়াবহ বন্যা ও তার কয়েক সপ্তাহ পর ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বিভিন্ন বাজারে সবজির দাম আকাশছোঁয়া। একের পর এক বিপর্যয়ে চাষের ক্ষতি, পরিবহন ব্যবস্থার ব্যাঘাত সব মিলিয়ে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস এখন রীতিমতো আগুন। তবে এই জটিল পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে রাজ্য কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে পরিচালিত সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল।
সকালে বাজার করতে আসা এক ক্রেতা জানিয়েছেন,'বাজারে আলু পেঁয়াজ সবকিচুর দাম আকাশছোঁয়া। ৮০, ৯০ টাকার নীচে কোনো সবজি নেই। কিন্তু সুফল বাংলার গাড়িতে আমরা পাচ্ছি ৪৫ টাকায়। পেঁয়াজ, আলু সবই সস্তা। বাজারের থেকে অর্ধেক দামে এখানে সবজি কিনতে পারছি অনেকটাই সুবিধা হচ্ছে'।
সুফল বাংলার কর্মী জানিয়েছেন,'দুর্যোগের কারণে বাজারে সবজির মূল্য অনেক বেশি। তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মোড়ে আমাদের গাড়ি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের সাহায্যে। গতকালের তুলনায় আজ প্রায় ১৮ রকমের সবজি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ সৃষ্টি হয়েছে'।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের