নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল জমানার অবসানের পর একের পর এক নেতার বিপুল সম্পত্তির হদিশ মিলছে। এই আবহে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলায় কোনও কাজ না করেও কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়, সেই শিক্ষাই দিয়েছে তৃণমূলের দীর্ঘ শাসন। পাশাপাশি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল নেতাদের বিপুল সম্পত্তি নিয়ে সরব হন দিলীপ ঘোষ। তার দাবি, গত কয়েক মাসে রাজ্যে পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির তথ্য সামনে এসেছে। এই তালিকায় মিনার মণ্ডল, টুলু মণ্ডল-সহ একাধিক নাম উঠে আসছে বলেও দাবি করেন তিনি। তৃণমূল জমানায় সম্পত্তি বৃদ্ধির অভিযোগ নিয়ে আক্রমণাত্মক সুরে দিলীপ বলেন, 'বাংলার মানুষের এত সম্পত্তি কেউ কোনওদিন দেখেছেন? আমরা এতদিন জানতাম বড়লোক মানে ব্যবসায়ী, মারোওয়ারিরা। কিন্তু এদের তো দেখছি সবারই কোটি কোটি টাকা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শিখিয়েছেন যে কিছু না করেও বড়লোক হওয়া যায়।'
সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর প্রসঙ্গও টেনে আনেন দিলীপ। তার দাবি, 'ওই যে কেষ্ট মণ্ডল, কোনওদিন কোনও পদেও ছিল না। তার নাকি সাড়ে ৫০০ কোটির সম্পত্তি, কীভাবে হল?' এর আগে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি ও নগদ অর্থ নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে দিলীপের বক্তব্য, তৃণমূল আমলে সম্পত্তি ও দুর্নীতি নিয়ে যে অভিযোগগুলি সামনে এসেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
তোলাবাজির অভিযোগ থেকে ১০০ কোটির সম্পত্তি
অভিশপ্ত রাতের সাক্ষী ও ঘনিষ্ঠদের ফের জেরার প্রস্তুতি
KYC যাচাইয়ের নিয়ম জেনে সময় থাকতে আপডেট করুন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের