নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরভোটের আগে কলকাতা ও হাওড়ার পুর রাজনীতিতে বড়সড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। বাড়ছে দুই পুরসভার ওয়ার্ড সংখ্যা। সেই লক্ষ্যেই বুধবার বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে আনা হচ্ছে কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত ২ টি পৃথক সংশোধনী বিল। বিল পাস হলে প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া আরও এক ধাপ এগোবে বলে প্রশাসনের দাবি।
বুধবার বিধানসভায় বসছে একদিনের বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা ও হাওড়ায় আগামী পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাস করতে চায় রাজ্য সরকার। সেই উদ্দেশ্যেই কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভা সংক্রান্ত পৃথক সংশোধনী বিল আনা হচ্ছে বিধানসভায়। প্রস্তাব অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হবে। অর্থাৎ কলকাতায় বাড়ছে ৬৫টি ওয়ার্ড। একইভাবে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে হাওড়াতেও বাড়বে ১৮টি ওয়ার্ড।
দুটি সংশোধনী বিল নিয়েই বিধানসভায় আলোচনা হবে। আলোচনায় অংশ নেবেন শাসক ও বিরোধী দলের বিধায়কেরা। সংশোধনী বিল নিয়ে নিজের বক্তব্যও রাখবেন মুখ্যমন্ত্রী। ফলে বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভার প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। ওই খসড়া তালিকা নিয়ে কারও কোনও আপত্তি, পরামর্শ বা সংশোধনের প্রস্তাব থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জানানো যাবে। কলকাতা পুরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রস্তাব কমিশনারের কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
তোলাবাজির অভিযোগ থেকে ১০০ কোটির সম্পত্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের