নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তরুণীর খুন কাণ্ডে এবার গুরুত্বপূর্ণ মোড়। ঘটনার ছ’দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের মামা কুলদীপ সিং। রবিবার তাকে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে এদিন কৃষ্ণনগরে নিয়ে আসা হয়।
সূত্রের খবর , কৃষ্ণনগরের তরুণী ইশিতা মল্লিককে খুন করার পর দেশরাজ সিং পুলিশের চোখে ধুলো দিয়ে উত্তরপ্রদেশে পালিয়ে যায়। অভিযোগ, এই সময় তার মামা কুলদীপ সিং তাকে আশ্রয় দেয়। শুধু তাই নয়, ভুয়ো নথি তৈরি করে দেশরাজকে পালাতে সাহায্যও করে। ঘটনার পর থেকেই কুলদীপ আত্মগোপন করে গুজরাতে চলে যায়। অবশেষে যথেষ্ট তথ্য ও প্রমাণ হাতে পাওয়ার পর জামনগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত কুলদীপ সিং উত্তরপ্রদেশের দেউরিয়ার বাসিন্দা। পুলিশের দাবি, তাকে ঠিকমতো জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। বিশেষ করে দেশরাজ সিং বর্তমানে কোথায় লুকিয়ে রয়েছে, সে সম্পর্কে তথ্য বেরিয়ে আসতে পারে। যা মূল অভিযুক্তকে গ্রেফতার করতে বড় ভূমিকা নেবে বলে মনে করছে পুলিশ।
পুলিশ ইতিমধ্যেই ধৃতকে আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি কুলদীপের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশরাজ সিংকে ধরতে তৎপর হয়েছেন তদন্তকারীরা। পুলিশের ধারণা, মামার কাছ থেকে আশ্রয় ও সহযোগিতা পাওয়ার কারণেই দেশরাজ এতদিন গা ঢাকা দিতে পেরেছিল। তাই এই গ্রেফতার তদন্তের পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের