নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বারবার স্থগিত হওয়ার পর অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। চলতি মে মাসেই চিন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত কয়েক মাসে ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার এই সফর বাতিল হলেও, বর্তমানে আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ট্রাম্পের এই বেজিং যাত্রা অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহল।
সূত্রের খবর, প্রেসিডেন্ট শি জিনপিঙের আমন্ত্রণে আগামী ১৩ মে বেজিংয়ে পৌঁছোবেন ডোনাল্ড ট্রাম্প ও ১৫ মে পর্যন্ত তিনি চিনে অবস্থান করবেন। এর আগে মার্চ মাসের শেষে ট্রাম্পের চিনে যাওয়ার কথা থাকলেও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় তা স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে এপ্রিলের শুরুতেও সফরের তোড়জোড় চললেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হয় হোয়াইট হাউস।
৩ দিনের এই দীর্ঘ প্রতীক্ষিত সফরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বাণিজ্যিক শুল্ক ও তাইওয়ান ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইরান থেকে চিনের তেল আমদানির বিষয়টি নিয়ে বেজিংকে ট্রাম্প কড়া বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, আমেরিকা ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও চিন এখনও সস্তায় সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে চলেছে।
মার্কিন প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আমেরিকার ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এই চিন সফর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। আমরা আশাবাদী যে আমেরিকার সাধারণ মানুষের স্বার্থে চিনের সঙ্গে দারুণ কিছু চুক্তি করবেন প্রেসিডেন্ট। পশ্চিম এশিয়ার অস্থিরতা কমানো ও তাইওয়ান ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি চিনের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই সফরটি দুই দেশের সম্পর্কের বরফ গলাতে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের