নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - ঘরে বৃদ্ধ স্বামী আর স্ত্রী। রোজগার বলতে স্ত্রীর চা বাগান থেকে আনা অল্প কিছু পারিশ্রমিক। সেই দিয়ে কি আর সংসার চলে? তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে স্ত্রীর অসুস্থতা। স্ত্রী বাসন্তী সিংহ হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন শিবচরণ সিংহ।

বহুদিন আগেই কাজ বন্ধ করে দিয়েছেন শিবচরণ। বার্ধক্যজনিত সমস্যার জেরে আর কাজ করে ওঠা সম্ভব হয়না।প্রতি সপ্তাহে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালিসিস করাতে হয়। যেখানে খরচ হয় মোটা টাকা যা যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনা। তবুও ঈশ্বরের আশীর্বাদে কিছু লোকের সহায়তায় কয়েকটা মাস কেটে গেলেও এইভাবে আর কতদিন। আর্থিক সঙ্কট এতটাই যে এবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা।
বাড়িতে যে সময়টুকু পান স্ত্রীর খেয়াল রাখেন। তাকে ধরে ধরে হাঁটানো , চুলে তেল মাখিয়ে দেওয়া , খাইয়ে দেওয়া , বউকে কখনোই কাছছাড়া করতে চান না। নিজে কিছু করতে না পারায় সর্বদা দোষী অনুভব করেন। তাই স্ত্রীর সবরকম খেয়াল রাখতে নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি।

কিছু একটা উপায় বার করতে হবে ভেবে পুলিশকর্মী তথা সমাজকর্মী বাপন দাসের সঙ্গে যোগাযোগ করে সবটা জানান তিনি। ঘটনা শুনে ভীষণই ভেঙে পড়েন বাপন দাস। তাদের বাড়ি গিয়ে সচক্ষে সবকিছু দেখে ভীষণই কষ্ট পান। এরপর তার মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন তারা।
বাপন সিংহ বলেন , "দুজনেই চা বাগানে কাজ করত। একজন কাজ করতে পারছেনা আবার একজন কাজ করতে চেয়েও অসুস্থ। ৫০ কিমি পেরিয়ে উত্তরবঙ্গে চিকিৎসা করাতে যায়। আসা যাওয়া মিলিয়ে প্রায় ১০০ কিমি। অনেক খরচ। তাই আসুন সকলে মিলে তাদের সাহায্য করি। তাদের qr code দিয়ে দেওয়া থাকবে। সেখানে যে যার ইচ্ছেমত টাকা পাঠাতে পারেন। আপনাদের একটু সাহায্যই দুটি বৃদ্ধ মানুষকে ভাল রাখতে পারবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের