নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবারও পথে নামলেন প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পরও নিয়োগ না হওয়ায় সোমবার বিকাশ ভবনে ডেপুটেশন দিলেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা।
সূত্রের খবর, চাকরিহারা শিক্ষকদের পাশাপশি রাজপথে নেমে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে টেট প্রার্থীরা। তিন বছর আগে পরীক্ষা হলেও এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক পাননি তারা। ফলে অনিশ্চয়তার মধ্যেই কেটে যাচ্ছে সময়। উৎসবের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে পরিবার নিয়ে গভীর সংকটে পড়তে হবে বলেই আশঙ্কা তাদের। আর তাই এবার নিয়োগের দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন তারা।
টেট প্রার্থীদের দাবি একটাই, অবিলম্বে ৫০ হাজার শুন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতিবারই রাজ্যের পক্ষ থেকে আশ্বাস মিললেও কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই পুজোর আগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়ে আরও একবার তারা পথে। যদিও, সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, 'প্রাথমিকের শুন্যপদ সংক্রান্ত তালিকা তৈরির কাজ চলছে আগামী ২-১ দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।' কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি রাজ্য।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের