নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক পরিস্থিতি তৈরি হল পানিহাটিতে। সম্প্রতি প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষের পুত্রবধূর নাম। এই নাম প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়।
সূত্রের খবর, সোমবার এই প্রসঙ্গকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও রাজ্য বিজেপির মুখপাত্র শীলভদ্র দত্ত ও বিজেপি নেতা জয় সাহা।সাংবাদিক সম্মেলন থেকেই সরাসরি আক্রমণ জানান অর্জুন সিং। তিনি নির্মল ঘোষকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ক্ষমতা থাকলে নিজের পুত্র ও পুত্রবধূকে ত্যাজ্য করুন, বাড়ি থেকে বের করে দিন। তা হলে মানুষ বুঝবে আপনি দুর্নীতির পাশে নেই।”
অর্জুন সিং আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, “আজ যে তালিকা প্রকাশ পেয়েছে, সেটা কেবলমাত্র অযোগ্য প্রার্থীদের নাম নয়। এটা আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা। আগামী দিনে এই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও প্রকাশ্যে আসবে। শেষ পর্যন্ত এই নিয়োগ দুর্নীতির দায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার হতে হবে।”
তিনি অভিযোগ তোলেন, “আজ তৃণমূলের প্রতিটি ঘরে দুর্নীতির ছাপ স্পষ্ট। সাধারণ মানুষ সবটাই দেখছে। এই দুর্নীতির জাল এতটাই বিস্তৃত যে একে একে সব নাম প্রকাশ পাচ্ছে। মানুষকে বেশিদিন বোকা বানানো যাবে না।”
বিজেপি নেতাদের এই সাংবাদিক সম্মেলন ঘিরে এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, শাসক দলের শীর্ষ নেতৃত্বই এখন নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ছে। অন্যদিকে তৃণমূল শিবির অবশ্য এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের