নিজস্ব প্রতিনিধি , হুগলী - নবগ্রাম কলেজ রোডে ঢালাই শুরু হতেই সামনে এলো নানা অভিযোগ। কোথাও চার ইঞ্চি, কোথাও ছ ইঞ্চি ঢালাই। অথচ নিয়ম মেনে হওয়ার কথা আট ইঞ্চি। শুধু তাই নয়, লোহার রড ব্যবহার না করার অভিযোগও উঠেছে। এই ইস্যু ঘিরেই পোস্টার মেরে সরব হলো সিপিএম। আশ্চর্যের বিষয়, সেই অভিযোগে সুর মিলিয়েছেন শাসক তৃণমূলেরই প্রাক্তন প্রধান।
সূত্রের খবর, গত সোমবার কোন্নগর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে ফের সামনে এলো তৃণমূল-সিপিএম দ্বন্দ্ব। রাস্তা ঢালাই নিয়ে অভিযোগ তুলে পোস্টার মারল সিপিএম।কলেজ রোডের ওই রাস্তা ঢালাই হওয়ার কথা ছিল আট ইঞ্চি মাপে। কিন্তু বাস্তবে কোথাও চার, কোথাও ছ’ইঞ্চি ঢালাই হচ্ছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। শুধু তাই নয়, রাস্তা তৈরির সময় লোহার রড ব্যবহার করার কথাও নাকি মানা হয়নি।বিরোধীদের অভিযোগ, “উন্নয়নের আমরা বিরোধী নই, কিন্তু প্রস্তাব মতো কাজ না হলে তার প্রতিবাদ করব।” সেই সুরেই গ্রামে একাধিক পোস্টার ঝুলিয়েছে তারা।
অভিযোগকে সমর্থন করেছেন তৃণমূলের প্রাক্তন প্রধান সহ বর্তমান সদস্য শিবানী দত্তও। তিনি বলেন, “রাস্তার আট ইঞ্চি ঢালাই হওয়ার কথা ছিল, হয়েছে মাত্র ছ’ইঞ্চি। আমরা প্রধানকে সিডিউল চাইতে গিয়েছিলাম, উনি জানিয়েছেন তাঁর কাছে কোনো ওয়ার্ক অর্ডারই নেই। সিডিউল ছাড়া রাস্তা তৈরি হয় কীভাবে?” একইসঙ্গে তিনি আরও অভিযোগ তোলেন, আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখেই সিপিএম ফের মাথাচারা দিয়ে উঠেছে।

অন্যদিকে, সিপিএমের বিরোধী দলনেতা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “আমরা উন্নয়ন বিরোধী নই, কিন্তু নবগ্রামে মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে। সেখানে বালি, পাথর, সিমেন্ট, রড যা দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না। এক থেকে দেড় বছরের মধ্যেই রাস্তা ভেঙে যাবে।”

পাল্টা জবাব দিয়ে পঞ্চায়েতের উপপ্রধান অলক পাল জানান , “সমিতির ইঞ্জিনিয়াররা এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে বলেই জানিয়েছেন। রাস্তা তৈরি শেষ হলে সবাই নিজেই দেখে নেবেন। কাজের ৫০ শতাংশ শেষ হলে তবেই ঠিকাদার টাকা পাবে। সিপিএমের কোনো কাজ নেই, তাই তারা রাত জেগে শুধু পোস্টার মারে।”

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের