নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জোড়া শ্যুটআউটের ঘটনায় উত্তপ্ত ব্যারাকপুর। গভীর রাতে মন্দিরে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে এক দুষ্কৃতী। আর তাকে রক্ষা করতে গিয়ে এলাকায় চলল গুলি। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, রবিবার গভীর রাতে দক্ষিণ তালবান্দার একটি কালি মন্দিরে সোনার জল করা মুকুট চুরি করতে যায় দুই দুষ্কৃতি। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ফেলায় একজনকে পাকড়াও করে। কিন্তু অপরজন পালিয়ে যায়। ধৃত দুষ্কৃতির নাম রাহুল মণ্ডল। মন্দির সংলগ্ন এলাকায় তার বাড়ি বলে জানা যায়। অভিযোগ, ধৃত রাহুল ধীরে যখন স্থানীয়রা মারধর করছিল তখন কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে প্রথমে এক রাউন্ড এবং পরপর আরও ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিন্তু তাতেও চোরকে ছাড়েনি স্থানীয়রা।
স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে চোরকে গ্রেফতার করে। জেরার পর ধৃত রাহুল জানিয়েছে, মন্দির থেকে সোনার অলঙ্কার চুরি করার উদ্দেশ্য নিয়েই এই পরিকল্পনা করা হয়েছিল। পুলিশকে ধৃতকে গ্রেফতার করলেও এখনও বাকি দুষ্কৃতীরা অধরা। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত চুরির দায়ে ৩ বছর জেল কেটেও এসেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা জানান, মন্দিরে চুরি করতে আসায় ধরে ফেলার পর বাকিদের ফোন করে ডাকতে বলা হয়। কিন্তু ডাকলে ৫ জন ছেলে আসে, প্রথমে মন্দিরের কাছে গুলি চালায় পরে কিছুটা এগিয়ে গিয়ে। যেহেতু, শুন্যে গুলি চালিয়েছে তাই কেউ আহত হয়নি। তাদের অভিযোগ, এলাকায় আগে এরম পরিবেশ ছিল না। কিন্তু এরা এখানের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। গুলি চালিয়ে সাধারণ মানুষকে আতঙ্কে রাখতে চাইছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের