নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রবল বন্যায় বিপর্যস্ত রাজধানী দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব। এই পরিস্থিতির জন্য নির্বিচারে বৃক্ষনিধনকে দায়ী করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাজ্য সহ কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে জবাবদিহি চেয়েছে দেশের শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে বন্যা এবং এলাকায় অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা ওঠে। শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, “আমরা অভূতপূর্ব বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি মুখোমুখি। পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলিকে নোটিশ জারি করা হচ্ছে।“
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অবৈধভাবে গাছ কাটা চলছে। এটি অত্যন্ত গুরুতর সমস্যা বলে মনে করছি। পাঞ্জাবে আস্ত গ্রাম এবং খেত বন্যায় ভেসে গিয়েছে! উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা দরকার।“ শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল বলেন, “দুর্ভাগ্যবশত, আমরা প্রকৃতির সঙ্গে বড্ড বেশি অন্য়ায় করে ফেলেছি, এখন পালটা আঘাত আসছে।“
উল্লেখ্য, লাগাতার প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাববাসীর। গত তিন দশকে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়নি পাঞ্জাবে। ইতিমধ্যেই পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে আপ সরকার। উদ্ধারকাজে নেমেছে ৩ বাহিনী। একটানা অতিভারী বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। প্লাবিত দিল্লির একাধিক এলাকা। একই অবস্থা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের