নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের প্রশাসনে নজিরবিহীন রদবদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদলের পর এবার পুলিশ প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় পরিবর্তনের ঘোষণা করা হল। সোমবার সকালে জারি করা বিজ্ঞপ্তিতে কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি ও আইজি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, সুপ্রতীম সরকারকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দাকে। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি পদেও পরিবর্তন আনা হয়েছে। পীয়ুষ পান্ডের পরিবর্তে ডিজি পদে আনা হচ্ছে সিদ্ধান্ত গুপ্তাকে। এছাড়াও এডিজি আইনশৃঙ্খলা পদে বিনীত গোয়েলের পরিবর্তে আনা হচ্ছে অজয় মুকুন্দ রানাডেকে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নতুন দায়িত্বপ্রাপ্ত সকল আধিকারিককে সোমবার দুপুর তিনটের মধ্যেই দায়িত্ব গ্রহণ করতে হবে। পাশাপাশি যাদের সরানো হয়েছে, তারা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এই দ্রুত প্রশাসনিক রদবদলকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির ইশায়ার নির্বাচন কমিশন অতি সক্রিয়তা দেখাচ্ছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের