নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেন বাংলায় SIR হবেই। আর এই ঘোষণা ঘিরে ফের তপ্ত হল রাজ্যের রাজনৈতিক মহল। শাসক দলের তরফে কমিশনের তীব্র সমালোচনা করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সূত্রের খবর, বিহারে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া এবং INDIA জোটের ভোটচুরির অভিযোগ নিয়ে সরব হওয়ার পর রবিবার নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে। বৈঠকে কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, ' নির্বাচন কমিশনের কাছে কেউ পক্ষ বা বিপক্ষ নয়, সবার মর্যাদা সমান। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে না।' পাশাপশি, বাংলায় এসআইআর প্রক্রিয়া হবেই বলেই জানায় কমিশন।
এরই পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'হবেই, কী করে হয় সেটাও দেখব। গণতন্ত্র যেটা বলবে সেটাই হবে। অগণতান্ত্রিক কিছু হলে বাংলার মানুষ মেনে নেবে না।' তিনি আরও অভিযোগ করেন, 'নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের পক্ষে কাজ করছে। যখন নির্বাচনমুখী রাজ্যে নাম কাটা হচ্ছে , তখন কীভাবে বলা যায় কমিশন নিরপেক্ষ?'
রাহুল গান্ধীর কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগকে নির্বাচন কমিশন অসাংবিধানিক মন্তব্য বলে ঘোষণা করেন। সেই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা বলেন, 'ভোট চুরি বললেই যদি অসাংবিধানিক হয়, তবে বাংলা ভাষা সংবিধানে নেই বলে যখন দাবি করা হয়েছিল তখন কেন কমিশন প্রতিবাদ করেনি?'
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের