নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর! ক্যাফের আড়ালে অবৈধ হুক্কা পার্লার চালানোর অভিযোগ ঘিরে চরম উত্তেজনা। বাড়ির মালিকের প্রতিবাদে শুরু হয় বচসা, এরপরই আক্রান্ত হন বাড়ির নিরাপত্তারক্ষী।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার রাতে ঘটনাটি ঘটে ১৮৮/১৪ নম্বর প্রিন্স আনোয়ার শাহ রোডের এক বাড়িতে। অভিযোগ, একটি ক্যাফের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হুক্কা পরিবেশন চলছিল। বিষয়টি নিয়ে বাড়ির মালিক আপত্তি জানানোর পরই হয় ঘটনার সূত্রপাত। মালিককে না পেয়ে তাঁর নিরাপত্তারক্ষীর উপর স্থানীয় কয়েকজন যুবক চড়াও হয় বলে অভিযোগ। মারধরের পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দুপক্ষেরই পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, ক্যাফে মালিকের দাবি, “বাড়িওয়ালা চুক্তির বাইরে অতিরিক্ত টাকার দাবি করছিলেন। টাকা না দেওয়ায় মিথ্যা মামলার অভিযোগ তুলে সমস্যা তৈরি করার চেষ্টা করে। এমনকি ক্যাফের সিসি ক্যামেরা নষ্ট করার অভিযোগও তুলেছেন তাঁরা।”
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের