নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় ফের নিপা ভাইরাসের আতঙ্ক। কেরলে প্রায় প্রতি বছরই নিপা আক্রান্তের খবর মিললেও, বাংলায় বহু বছর পরে ফের এই মারাত্মক ভাইরাসের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। ২০০১ সালে শিলিগুড়িতে নিপা ছড়িয়ে পড়ার স্মৃতি এখনও টাটকা, আর এবার কলকাতার একেবারে কাছেই নিপা আক্রান্তের খোঁজ মিলেছে। আর এই নিয়ে রাজ্য ও কেন্দ্র দুপক্ষই সতর্ক হয়ে উঠেছে।
রাজ্য প্রশাসনের তরফে সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে। তাদের দুজনকেই ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। কল্যাণী এইমসের ল্যাবরেটরিতে পরীক্ষার পর নিপা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে পুণের ল্যাবে।
এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি জানান, পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে বাংলায় পাঠানো হচ্ছে ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম’। ওই বিশেষজ্ঞ দল রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই লড়াইয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর পূর্ণ সহযোগিতা করবে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের