নিজস্ব প্রতিনিধি , হুগলী – নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগকে ঘিরে উত্তাল গোঘাট। রাস্তা সংস্কারে নিম্নমানের আর পর্যাপ্ত নয় এমন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এমন অভিযোগে উত্তাল হয়ে উঠল গ্রাম। এমনকি শুক্রবার স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখান। একই সঙ্গে তাঁরা সংস্কারের কাজ বন্ধ করে দেন।

সূত্রের খবর , প্রায় ১০ বছর এই রাস্তার সংস্করণ হয়নি। তবে যখন অন্যান্য রাস্তা ঠিক হচ্ছিল গোঘাটের কুমুড়শা পঞ্চায়েতের চকহরি গ্রামে ৩ কিমি রাস্তা সংস্কারের জন্য রাবিশ ফেলা হয়েছিল। কিন্তু স্থানীয় অঞ্চল সভাপতির নেতৃত্বে ঠিকাদার সেই রাবিশের একটি অংশ সরিয়ে অন্যত্র নিয়ে গিয়েছেন। ফলে রাস্তা মেরামতের কাজে পর্যাপ্ত সামগ্রী ব্যবহার হচ্ছে না। তাই এলাকবাসী ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখান। আর শুধু তাই নই রাস্তার কাজও বন্ধ করে দেন তারা।

বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা শেখ মোশারফ হোসেন বলেন,“এই রাস্তাটা দীর্ঘদিন আগে পিচ করার কথা ছিল। আমরা বারবার সরকারের কাছে আবেদন জানালেও কোনো লাভ হয়নি। বিগত ১০ বছরে এই রাস্তার সংস্করণ হয়নি। অনেক আবেদনের পর শেষমেষ আশ্বাস দেয় যে রাস্তা ঠিক করে দেওয়া হবে। তবে রাস্তা সংস্কারের কাজে খারাপ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। আর অনেক জিনিস ট্রাক্টরে করে অন্য জায়গায় জিনিস পাঠানো হচ্ছে। আমরা চাই , পর্যাপ্ত আর ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করা হোক। এছাড়া এই রাস্তা পিচের তৈরি করারও দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, ঠিকাদার জাহির সুলতান অভিযোগ অস্বীকার করে পাল্টা জানান,“কোনো মাল অন্য কোথাও যায়নি। যে সামগ্রী দেওয়া হয়েছে , সেটাই ব্যবহার করা হচ্ছে। কোথাও কোনও গাফিলতি নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। পরিকল্পনা মতোই রাস্তার কাজ চলছে। অঞ্চল সভাপতি এসে সাঁওতাল পারায় ১০ বস্তা মাল দেয় কারণ ওদের কলতলা গর্ত হয়ে গেছে। আমাকে ৭০ হাজার টাকা দেয়া হয়েছিল বলে কাজ শুরু করেছিলাম। কিছু মাল এই রাস্তা করার পর বেঁচে যাবে বলেই আমি ওই পাড়ায় দিয়েছিলাম।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের