নিউজ ডেস্ক - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় জবাব দিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের মাঝেই ট্রাম্পের একাধিক মন্তব্যের পাল্টা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইরান-আমেরিকা সংঘাতের সময় ইটালিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি কেন দেওয়া হয়নি, সেই বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেলোনি।
বিতর্কের সূত্রপাত জি৭ শীর্ষসম্মেলন শেষ হওয়ার পর। একটি ইটালীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তাঁর সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি নাকি জোরাজুরি করেছিলেন। ইটালিতে জনপ্রিয়তা কমে যাওয়ায় সেই ছবি কাজে লাগাতে চেয়েছিলেন তিনি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত চলাকালীন ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিগুলি ব্যবহারের প্রশ্নেও ইটালির সমালোচনা করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, নেটোর সদস্য হয়েও ওয়াশিংটনকে প্রত্যাশিত সহযোগিতা করেনি রোম। যদিও এর আগেই ট্রাম্পের পশ্চিম এশিয়া নীতির সমালোচনা করেছিলেন মেলোনি। ফলে দুই নেতার মধ্যে মতবিরোধ আরও প্রকাশ্যে আসে।
ট্রাম্পের বক্তব্যের জবাবে সমাজমাধ্যমে দীর্ঘ বার্তা দেন মেলোনি। তিনি স্পষ্ট জানান, তাঁর জনপ্রিয়তা কোনও বিদেশি নেতার সঙ্গে সম্পর্কের উপর নির্ভর করে না। বরং ইটালির জাতীয় স্বার্থ কতটা রক্ষা করতে পারছেন, সেটাই মানুষের সমর্থনের আসল ভিত্তি। ট্রাম্পের মন্তব্যকে তিনি ‘বিনা প্ররোচনায় আক্রমণ’ বলেও উল্লেখ করেন। একইসঙ্গে দাবি করেন, ছবি তোলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন, তা সম্পূর্ণ মনগড়া। তাঁর কথায়, তিনি বা ইটালি কারও কাছে কোনও কিছুর জন্য ভিক্ষা করে না।
ইরান-আমেরিকা সংঘাতের সময় ইটালিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির ব্যবহার নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মেলোনি। তিনি জানান, ওই ঘাঁটিগুলির ব্যবহার নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইটালি একটি সার্বভৌম দেশ। সেই অবস্থান থেকে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি ট্রাম্পকে উদ্দেশ করে কটাক্ষ ছুড়ে বলেন, তাঁর জনপ্রিয়তা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। বরং মার্কিন প্রেসিডেন্টের নিজের জনপ্রিয়তার দিকেই নজর দেওয়া উচিত।
অন্যদিকে ট্রাম্পও নিজের অবস্থান থেকে সরে আসেননি। সমাজমাধ্যমে তিনি দাবি করেন, ইটালিতে মেলোনির জনপ্রিয়তা কমছে। আমেরিকা ইউরোপের নিরাপত্তার জন্য বিপুল অর্থ ব্যয় করলেও ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর প্রশ্নে পর্যাপ্ত সহযোগিতা মেলেনি। এমনকি মার্কিন বাহিনীকে ইটালির রানওয়ে ও সামরিক পরিকাঠামো ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এখন জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই আবার বন্ধুত্বের বার্তা দিচ্ছেন মেলোনি।
এই বাক্যুদ্ধের জেরে ওয়াশিংটন ও রোমের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে। ইতিমধ্যেই ইটালির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি আমেরিকা সফর বাতিল করেছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এক সময় ঘনিষ্ঠ সম্পর্কের জন্য আলোচিত ট্রাম্প ও মেলোনির সমীকরণ এখন কঠিন পরীক্ষার মুখে। ২০২৫ সালে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি। তবে পোপ লিওকে ঘিরে বিতর্কের পর থেকেই দুই নেতার সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে বলে মনে করা হচ্ছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের